1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে মামলা দায়েরের ৪৮ দিন পর ধর্ষণের দায়ে একজন গ্রেফতার

উবায়দুল্লাহ রুমি,স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪৩৮ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়েরের ৪৮দিন পর ধর্ষণে দায়ে অভিযুক্ত শরিফ মিয়াকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ ক্যাম্প।

গ্রেফতার শরীফ মিয়া, উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামের আব্দুল বারেকের ছেলে।

শনিবার, ২ অগাস্ট গ্রেফতার আসামিকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করার পর পুলিশ আদালতে সোপর্দ করে। 

র‌্যাব-১৪, ময়মনসিংহ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তি ও এজহার সূত্রে জানা যায়, গত ১৩ জুন উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামের আব্দুল বারেকের ছেলে শরিফ মিয়া একই গ্রামের চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর বসত ঘরে প্রবেশ করে দরজা জানালা আটকিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষিতার আর্ত চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে ধর্ষক শরিফ মিয়া দৌড়ে পালিয়ে যায়।

এব্যাপারে ধর্ষিতার পিতা শরিফ মিয়াকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর থেকে আসামি শরিফ মিয়া পলাতক ছিলেন। 

র‌্যাব-১৪, ময়মনসিংহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান জানান, ছায়াতদন্তের মাধ্যমে এক অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকা থেকে আসামি শরিফ মিয়াকে গ্রেফতার করে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং