
ভৈরবে নিষিদ্ধ পলিথিন গোদামজাত করায় হাবিব এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা ও ৬ বস্তা পলিথিন জব্দ করেছে ভ্র্যাম্যমাণ আদালত ।
রবিবার,৬ জুলাই বিকেলে ভৈরব বাসস্ট্যান্ড সংলগ্ন প্রতিষ্ঠানটির গোডাউনে অভিযান চালিয়ে ১৫০ কেজি ( ৬ বস্তা) পলিথিন জব্দ করে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্র্যাম্যমাণ আদালত ।
জানাযায়, দীর্ঘদিন ধরে হাবিব এন্টারপ্রাইজ নিষিদ্ধ পলিথিন আমদানি করে বাসস্ট্যান্ডে সংলগ্ন তাদের গোডাউনে রেখে বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ভ্র্যাম্যমাণ আদালত ।
ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করেন ভৈরব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেদওয়ান আহমেদ রাফি ।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিন ভূইয়াঁ।
Leave a Reply