1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

ভৈরবে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের দায়ে তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

মো. আল আমিন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৪৪১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং নকল পণ্য তৈরি করায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার, ২৮ জুন উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা নিরাপদ খাদ্য আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি কর্মকর্তা শংকর দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানকালে ভৈরবপুর উত্তরপাড়া এলাকার বুশরা ফুড অ্যান্ড বেভারেজ মালিক আব্দুল কাদিরকে বিএসটিআই অনুমোদন ছাড়াই নকল চিপস তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

একই এলাকার চাঁদনী বেকারির মালিক রুমান মিয়াকে অস্বাস্থ্যকর পরিবেশে পচা কেক ও বিস্কুট উৎপাদনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, ঘোড়াকান্দা এলাকার মালেক অ্যান্ড কোং ফুড প্রোডাক্টস-এর মালিক মো. গোলাম রহমানকে অস্বাস্থ্যকর পরিবেশে মনাক্কা ও চানাচুর উৎপাদন এবং মোড়কজাতকরণের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সিনিয়র ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং নকল পণ্য বাজারজাতের মাধ্যমে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে। জনস্বার্থে এই অভিযান পরিচালিত হয়েছে এবং এ ধরণের অভিযান চলমান থাকবে।”

অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণাও চালানো হয়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং