1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

একদিনের ব্যবধানে হোসেনপুরে বিদ্যুৎ স্পর্শে আরও এক নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে একদিনের ব্যবধানে বিদ্যুৎ স্পর্শে শামসুন্নাহার (৪৫) নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে। এর আগের দিন গত শুক্রবার এ উপজেলায় বিদ্যুস্পৃষ্টে একইভাবে কনা আক্তার নামের আরেক নারীর মৃত্যু হয়েছিল।

শনিবার, ৩১ মে সকাল দশটার দিকে উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামসুন্নাহার উত্তর গোবিন্দপুর এলাকার বেকারি কারিগর মো. কামাল উদ্দিনের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০ টার দিকে ধান ভাঙ্গার জন্য অটোরিকশার সন্ধান করতে পাশের বাড়িতে যান শামছুন্নাহার। সেখানে অটোরিক্সাটি চার্জে লাগনো অবস্থায় ছিল।  অটোরিকশার বডি বিদ্যুতায়িত থাকায় অটোতে হাত দিতেই তিনি বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

হোসেনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং