1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

নান্দাইলে শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে শিশুদের সর্বোত্তম সুরক্ষায় শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ২১ মে নান্দাইল উপজেলার জনতা কমিউনিটি সেন্টারে এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ, অভিভাবক, শিশু ও যুব প্রতিনিধিদের সাথে দুইদিন ব্যাপী ওই পরিকল্পনা ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

নান্দাইল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এপি ম্যানেজার সাগর জন কস্তার সভাপতিত্বে ও কমিউনিটি এ্যাংগেজমেন্ট এন্ড পার্টনারিং কো-অর্ডিনেটর আরএমসি দেবাশীষ স্নাল এর সঞ্চালনায় দিন ব্যাপী শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ও বৃদ্ধি লাভে শিশুদের কল্যাণ বিষয়ক বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা-পর্যালোচনা করে শিশুদের উন্নয়নে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের সাথে মতামত বিনিময় করা হয়।

এছাড়া সভায় বাল্যবিয়ে, শিশুশ্রম, নারী, শিশু নির্যাতন, ঝরেপড়া শিশু, অপুষ্ট শিশু, স্যানিটেশন, ওয়াস, স্বাস্থ্য, শিক্ষার অভাব, অনিরাপদ খাদ্যসহ শিশু সুরক্ষায় বাধাগ্রস্ত করে এমন সব নেতিবাচক বিষয়গুলো উত্তরণের কারণ বিশ্লেষণসহ অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে আগামী পাঁচ বছরের পরিকল্পনা প্রণয়নে অংশগ্রহণমুখী আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।

অনুষ্ঠানে সাংবাদিক এনামুল হক বাবুল, শামছ-ই-তাবরীজ রায়হান, শাহজাহান ফকির,  আল আমিন সরকার, মঞ্জুরুল হক মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং