1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

সাম্য হত্যার প্রতিবাদে করিমগঞ্জে ছাত্রদলের মানববন্ধন

মো. ইমন, ভ্রাম্যমাণ প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

 

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সকল আসামিকে অবিলম্বে গ্রেফতার ও সুষ্ঠ বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে করিমগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদল।

রবিবার, ১৮ মে করিমগঞ্জ সরকারি কলেজের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সামনে থেকে নেতৃত্ব দেন করিমগঞ্জ সরকারি কলেজ শাখা সভাপতি ওবায়দুল  হক মুন্না, সাধারণ সম্পাদক হৃদয় হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক মিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিশন, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের  সাবেক সদস্য আশিক আহমেদ, কলেজ শাখা ছাত্রদল নেতা, সিয়াম, তামিম,জাফরাবাদ ইউনিয়ন ছাত্রদল নেতা আফরিদি হাসান ইমনসহ কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং