1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

ইটনায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

 

মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, ‘বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।

শনিবার, ১০ই মে সকাল ১১টায় ইটনা উপজেলা পরিষদ হল রুমে ইটনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল।

এতে আরো বক্তব্য রাখেন বেতেগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম, ইটনা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, মহেশ চন্দ্র মডেল সরকারি নিকেতনের সহকারী শিক্ষক আবু নাছের, ইটনা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শফিউল আলম, ইটনা উপজেলা সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, ইটনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন প্রমুখ।

বক্তাগণ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন ক্যাটাগরীতে অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝ থেকে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বরকত উল্লাহ। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং