1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

কিশোরগঞ্জে হিন্দু ছাত্র মহাজোটের মানববন্ধন

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

 

কক্সবাজারে নয়ন সাধুকে পুড়িয়ে হত্যা সহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে অগ্নি সংযোগ, প্রতিমা ভাংচুর, সংখ্যালঘুদের জমি দখল ও হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখার  উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার, ২৪ এপ্রিল সকাল ১০ টায় কিশোরগঞ্জ  শহরের কালিবাড়ি মোড়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিলয় পাল আদর এর সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক উৎপল ভৌমিক অর্থ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের  সভাপতি  নারায়ণ দত্ত প্রদীপ, জেলা বিএনপির সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক জীবন চন্দ্র দাস, জেলা মহিলা ঐক্য পরিষদের  সাধারণ সম্পাদক শ্রীমতি চন্দ্রা সরকার, জেলা হিন্দু ছাত্র মহাজোট নেতা শাওন রায় বিজয়, অ্যাডভোকেট শুভ আচার্য, জয় কুন্ডু, জয় বণিক, গৌরব চক্রবর্তী, নিলয় পন্ডিত, দ্বীপ সরকার আকাশ, শান্ত সরকার, রজত সাহা, সূর্য ঘোষ জয়, তুর্জয় প্রমুখ। বক্তারা নয়ন সাধু হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সারা দেশে বিভিন্ন সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানান। তারা সকল আসামিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি জানান। মানববন্ধন শেষে পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক অতিক্রম করে আখড়া বাজার পরম চত্বরে গিয়ে শেষ হয়।

উল্লেখ, গত ১৯ এপ্রিল নিখোঁজ হন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল পুলিশশার ঘোনা নাগ পঞ্চমী মন্দিরের সেবায়েত নয়ন দাস। ২০ এপ্রিল কক্সবাজার সদর থানায় নিখোঁজ জিডি করে তার পরিবার। ২২ এপ্রিল বুধবার বিকাল ৩ টায় খুরুশকুল মন্দিরসংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকা থেকে গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং