1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

কুলিয়ারচরে সংঘর্ষে আহত নেতাদের দেখতে হাসপাতালে গেলেন বিএনপি নেতা এম.এ হান্নান

মুহাম্মদ কাইসার হামিদ,স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পাড়ার রক্তক্ষয়ী সংঘর্ষে বিএনপি, জাসাস ও শ্রমিক দলের ৩ নেতাসহ ৮ জন আহত হওয়ার খবর পেয়ে গুরুতর আহত ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. মোসলিম উদ্দিন রতনকে দেখতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে গেলেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ হান্নান।

শুক্রবার, ২৪ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে যান তিনি।

এসময় তিনি আহত চিকিৎসাধীন রতনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় তার সাথে ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপির পিও নূরুল ইশরাক, সালুয়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক মিয়াসহ নেতৃবৃন্দ।

একই দিনে গুরুতর আহত কুলিয়ারচর উপজেলা জাসাস এর সদস্য মো. নাসির উদ্দিনকেও দেখতে  যান তারা। ওখানে গিয়ে চিকিৎসাধীন আহত নাসির উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

জানা যায়,গত বৃহস্পতিবার ২৩ এপ্রিল দুপুর আড়াইটার দিকে  উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি মধ্যপাড়া গণি ফকিরের মাজার সংলগ্ন কুলিয়ারচর-দ্বাড়িয়াকান্দি রাস্তার উপর দ্বাড়িয়াকান্দি পূর্বপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে স্থানীয় ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. হাকিম মিয়া (৩৫) ও দ্বাড়িয়াকান্দি মধ্যপাড়া গ্রামের বেলায়েত হোসেনের ছেলে স্থানীয় ২নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি মো.কাউসার মিয়া (৪৫) দ্বয়ের মধ্যকার ঝগড়াকে কেন্দ্র করে দ্বাড়িয়াকান্দি পূর্বপাড়া ও মধ্যপাড়া দুই গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

এই সংঘর্ষে আহত হয়েছিলেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং