1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

খেলাধুলার মাধ্যমেই শিশু ও যুবকদেরকে মাদক-সন্ত্রাস থেকে ফিরিয়ে আনা সম্ভব” নান্দাইলে-তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাচনী ইশতিহার অনুযায়ী সরকার ক্রীড়াকে পেশা হিসোবে স্বীকৃতি দেয়ার কাজ বাস্তবায়ন করে যাচ্ছে। আপনারা জানেন, নির্বাচনের পূর্বে সারা বাংলাদেশে মাদক এবং সন্ত্রাস একটি বিরাট সমস্যা তৈরী করেছিল। আমরা শিশুদেরকে খেলার মাধ্যমে সেই মাদক ও সন্ত্রাস থেকে দূরে সরিয়ে আনার জন্য সক্ষম হচ্ছি। কারণ খেলাধুলার মাধ্যমে শিশু ও যুবকদেরকে মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে ফিরিয়ে আনা সম্ভব।

শুক্রবার, ২৪ এপ্রিল নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে নান্দাইলে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলার  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নিজ নির্বাচনী এলাকায় ইশতিহার অনুযায়ী নান্দাইলে খেলাধুলার জন্য একটি মিনি স্টেডিয়াম তৈরী করতে ইতিমধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে অবগত করেছি। সে বিষয়ে আমি ডিও লেটারও দিয়েছি। আমি নান্দাইলের বিভিন্ন রকম খেলার ক্লাবগুলোর সাথে যোগাযোগ শুরু করেছি এবং ক্লাবগুলোকে কিভাবে আরও উন্নতকরণ করা যায়, সেদিকে আমি নজর দিচ্ছি। যত শীঘ্রই সম্ভব স্টেডিয়ামের জায়গা নির্ধারন করে তা বাস্তবায়ন করা হবে।

এছাড়া তিনি আরও বলেন, আমাদের শিশুরা শুধু ক্লাসরুমেই সীমাবদ্ধ থাকবে না। তারা খেলার মাঠেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। এই মাঠ থেকেই তৈরী হবে আগামী জাতীয় পর্যায়ের খেলোয়ার, যারা বিশ^মঞ্চে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে তুলে ধরবে।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার কুশল আহম্মেদ রনির সঞ্চালনায় অনুষ্ঠানে নান্দাইল উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক  পল্লব রায়, নাজমুল হাসান, নান্দাইল পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনির, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, ওসি আজাহারুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সালমা আক্তার, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্রীড়া ধারাভাষ্যকার এমএ মুরাদ ও জসিম উদ্দিনের ধারাভাষ্যে খেলার প্রধান রেফারি তছলিম আহম্মেদ সুনুর ক্রীড়া পরিচালনায় চমৎকার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে উত্তর জাহাঙ্গীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বালক দল ও আচারগাঁও উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় বালিকা দলের হাতে পৃথক পৃথক চ্যাম্পিয়নশীপ ট্রফি এবং দেওয়াগঞ্জ  সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ও সিংরইল দক্ষিণপূর্ব কুচুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় বালিকা দলের হাতে পৃথক পৃথক রানার্সআপ ট্রফি তুলে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং