1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

ভারত – পাকিস্তানে বিরাজমান যোদ্ধাবস্থা পরিহার করে শান্তি পূর্ণ পরিবেশ সৃষ্টির আহ্বান গণতন্ত্রী পার্টির

দিলোয়ার হোসাইন নানক।। 
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

 

ভারত পাকিস্তানের বিরাজমান যোদ্ধাবস্থা পরিহার করে শান্তি পূর্ণ পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছে গণতন্ত্রী পার্টি।

বৃহস্পতিবার, ৮ মে  বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা শহীদুল্লাহ্ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যুক্ত বিবৃতিতে বলেন,গত ২২ এপ্রিলের জম্মু- কাশ্মীরের পাহেগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত – পাকিস্তান উভয় দেশের মধ্যে টান টান উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিণতিতে ভারত সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে, পাকিস্তান তার আকাশ সীমা ব্যবহার নিষিদ্ধ করেছে,বর্তমানে উভয় দেশ সীমান্ত এবং ব্যবসা বানিজ্য বন্ধ করছে, কুটনৈতিক সম্পর্ক সর্ব নিম্ন পর্যায়ে নিয়ে এসেছে। 

 গত ৬ মে গভীর রাত থেকে উভয় দেশ ক্ষেপণান্ত্র সহ অন্যান্য উপায়ে হামলা-পাল্টা  হামলা চালিয়ে যাচ্ছে । অর্থাৎ পুরোদমে যুদ্ধ শুরু হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। 

যুদ্ধ কোন সময়ই সাধারণ মানুষের জীবনে কোন কল্যাণ বয়ে আনেনা। আজকের বিশ্বে দেশী-বিদেশী ধনিক গোষ্ঠী এবং সাম্রাজ্যবাদীরা তাদের শোষণ ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য যুদ্ধকে কুট কৌশল হিসাবে ব্যবসা করে মাত্র। 

যুদ্ধের কারণে যুদ্ধরত দেশই শুধু নয় উপ-মহাদেশের সকল জনগণ আজ আর্থ সামাজিক সংকটের মুখোমুখি হচ্ছে। চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম উর্দ্ধমুখি, গ্যাস ও জ্বালানী সংকট সৃষ্টি হবে। শেয়ার বাজারে নেতি বাচক প্রভাব পড়বে। 

শান্তিই যেহেতু মানুষের মুক্তির একমাত্র পথ সেহেতু এই অবস্থায় যুদ্ধ নয় শান্তির স্বপক্ষে জনমত গড়ে তোলার জন্য দেশবাসীসহ বিশ্বের সকল শান্তিপ্রিয় মানুষের প্রতি এবং উভয় দেশের জনগণ ও সরকারের প্রতি গণতন্ত্রী পার্টির পক্ষ থেকে  আহ্বান জানাই। সেই সাথে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে  বিরোধীয় সমস্যার রাজনৈতিক স্থায়ী  সমাধান খুঁজে বের করার জন্য গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জোর দাবী জানান গণতন্ত্রী পার্টির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং