1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের সংবাদ সম্মেলন, গণহারে পদত্যাগ

বুরহান খান, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৪৭৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। সংগঠনের যুগ্ম আহ্বায়ক মামুন মিয়াকে অবৈধভাবে বহিষ্কারের প্রতিবাদে সংগঠনের একাংশের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার, ৮ মে বিকেলে  কিশোরগঞ্জ জেলা পাবলিক গেটে  সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনের জন্য পূর্বনির্ধারিত স্থান ছিল জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তন, তবে প্রতিপক্ষের বাধায় গেট তালাবদ্ধ থাকায় তারা ভেতরে প্রবেশ করতে পারেননি। বাধ্য হয়ে সম্মেলনকারী সদস্যরা গেটের সামনেই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে তারা জানান, নিয়মনীতি না মেনে সংগঠনের যুগ্ন আহবায়ক  মামুন মিয়াকে বহিষ্কার করা হয়েছে। এই অবৈধ সিদ্ধান্তের প্রতিবাদে একযোগে ৫৬ জন সদস্য পদত্যাগ করেন। পদত্যাগকারীরা অভিযোগ করেন, বর্তমান আহ্বায়ক ও সদস্য সচিব  সংগঠনের ভেতরে দুর্নীতি, চাঁদাবাজি এবং স্বেচ্ছাচার চালিয়ে যাচ্ছেন।

তারা সংগঠনের মূল চেতনায় ফিরে যেতে ও স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব গঠনের আহ্বান জানান।

এই ঘটনা  ছাত্র আন্দোলনের মধ্যে ভাঙন ও বিভাজনের একটি বড় দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে অভিমত স্থানীয় পর্যবেক্ষকদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং