1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

কুলিয়ারচরে মহান মে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

 

“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ১ মে বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা’র নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম এপিপি কিশোরগঞ্জ জজ কোর্ট, কনক অটো রাইস মিলের মালিক শহিদ উদ্দিন বাবুল, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ নূরুল আলম, সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের আহমদ ও কুলিয়ারচর মিস্ত্রি শ্রমিক সংগঠনের সভাপতি মো. আলফাজ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং