1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

নান্দাইলে জামায়াতে সদস্য সংগ্রহ অভিযান

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে জামায়াতে ইসলামীর সদস্য পদ নবায়ন ও সদস্য সংগ্রহসহ  বাজারে বাজারে জামায়াতের গণসংযোগ চলছে। নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী শামুদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আমিনের সঞ্চালনায় উপজেলার ১টি পৌরসভা সহ ১৩টি ইউনিয়নে প্রতিদিনই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে সাধারণ সভা ও গণসংযোগ অব্যাহত রয়েছে।

বুধবার, ১৬ এপ্রিল সন্ধ্যার পর উপজেলার গাংগাইল ইউনিয়নের নান্দাইল রোড বাজারে গণসংযোগকালে সেক্রেটারী মাও. নুরুল আমিন বলেন- বাংলাদেশ কারো একার নয়, এ দেশ সবার। এ দেশে সকল ধর্মের লোকজন, জাতি-উপজাতি সহ নানান ধরনের মানুষ বাস করেন। এখানে কোন ভেদাভেদ নেই। তবে দেশের উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে, মানুষের কল্যাণের স্বার্থে সকলকে ন্যায়ের পক্ষে থাকতে হবে। তাই ন্যায়ের শপথ নিন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদিন।

দাওয়াতি প্রচারণায় তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী দলে যোগদানের জন্য মানুষের মন প্রস্তুত রয়েছে। জামায়েতে ইসলামী দলের উদারতায় মানুষের পাশে থাকার কারণে জনমনে ব্যাপক সাড়া পড়েছে। গণঅভূত্থানের পর মানুষ আরেকবার স্বাধীনতা পেয়েছে। জনগণ স্বৈরাচারী সরকার আর দেখতে চায় না। আগামী নির্বাচনে মানুষ ভোটের মাধ্যমে সঠিক জবাব দিবে। গণতন্ত্র রক্ষায় ও মানুষের কল্যাণের রাজনীতির জন্য জামায়াতে ইসলামীর পাশে থাকার জন্য সকলকে আহ্বান জানান তিনি।

এসময় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আব্দুস সালাম, গাংগাইল ইউনিয়ন জামায়েত নেতা আবুল খায়ের সহ জামায়েতী ইসলাম ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং