1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুলে বাংলা নববর্ষ উদযাপন

বুরহান খান, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৩৮৫ বার পড়া হয়েছে

 

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জের ইংলিশ মিডিয়াম স্কুল  ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুলে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।

সোমবার, ১ বৈশাখ সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার শিক্ষা অফিসার মমতাজ বেগম।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আয়োজনের উদ্বোধন করা হয়। এরপর একে একে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করেন স্থানীয় শিল্পী  নিরব রিপন ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী  পূজা সরকার। এছাড়াও শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  হারুন আল রশিদ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক অসীম সরকার বাঁধন। শিক্ষার্থীদের অংশগ্রহণে সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য শামসুন্নাহার জেসি। তিনি বলেন, “বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার এ প্রয়াস অবশ্যই প্রশংসনীয়।”

অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে উদযাপিত এ অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং