1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

ইটনায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৪০৪ বার পড়া হয়েছে

 

বিগত বছরের স্মৃতি চেতনায় রক্ষিত থাক, নতুনের বার্তা নিয়ে এসো হে বৈশাখ। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ইটনা উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

সোমবার, ১ বৈশাখ সকাল ১০টায় শোভাযাত্রাটি  বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় ইটনা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবু বকর ছিদ্দিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ অংশ গ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ হল রুমে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইটনা উপজেলা পরিষদ বিদ্যাপীঠের শিল্পীগোষ্ঠীসহ উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীগণ সংগীত পরিবেশন করেন।

এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং