1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে  করিমগঞ্জের গুণধর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

দিলোয়ার হোসাইন নানক,করিমগঞ্জ (কিশোরগঞ্জ)  প্রতিনিধি।।
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

 

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত  হামলা ও গণহত্যার প্রতিবাদে  এবং নির্যাতিত ফিলিস্তিনদের প্রতি সংহতি জানিয়ে মরিচখালী বাজারে বিক্ষোভ মিছিল করেছে গুণধর ইউনিয়ন বিএনপি।

শুক্রবার,১১ এপ্রিল বাদ জুমা গুণধর ইউনিয়ন বিএনপি এই বিক্ষোভের আয়োজন করে।বিক্ষোভ মিছিলটি উরদিঘী (মরিচখালী),বাজার জামে মসজিদ সামনে থেকে শুরু হয়ে বাজার ঘুরে সনজিল মার্কেটে গিয়ে শেষ হয়।

এতে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানানোর পাশাপাশি মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেন গুণধর বিএনপির নেতারা। তাঁরা বলেন,এই হত্যাযজ্ঞ থামাতে মুসলিম বিশ্ব সক্রিয় পদক্ষেপ নিচ্ছেনা। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা ইসরায়েল বিরোধী স্লোগান দেন।

গুনধর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা জুলফিকার রায়হানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গুণধর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খুররম,যুব বিষয়ক সম্পাদক তাজ মাহমুদ,বিএনপি নেতা বজলুর রহমান,গুণধর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং