
গাজায় ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সার্চ মানবাধিকার সোসাইটি কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ১১ এপ্রিল বাদ জুমাি শহরের বটতলা জামে মসজিদের সংলগ্ন চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তারেক মিনহাজ কোরায়শী ছোটন, সিনিয়র সহ-সভাপতি মো. হারেছুজ্জান শেখ, সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন খান আনোয়ার, সহ সভাপতি মিজানুর রহমান, মোহাম্মদ আ. হানিফ বেপারী ,সাংগঠনিক সম্পাদক আকিব হাসান ,আইন সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন শাহীন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে গাজায় ইসরাইলের নিকৃষ্ট এবং ন্যাক্কারজনক হামলার বিচার চেয়ে বক্তব্য রাখেন।
Leave a Reply