1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

নান্দাইলে সাংবাদিকদের সাথে নবাগত ওসি আনোয়ার হোসেনের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নান্দাইল মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ২৩ মার্চ বিকাল ৫টায় নান্দাইল মডেল থানা ভবনে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও থানার এসআই শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত পরিচিতিমূলক বক্তব্য রাখেন ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন।

এসময় নান্দাইলে পুলিশের কার্যক্রমকে জনগণের মাঝে মডেল কার্যক্রম হিসাবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি জুয়া, মাদক কারবারী ও মাদকসেবনকারীদেরকে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান নবাগত ওসি। তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন সরকার প্রশাসনের সরকার। রাজনৈতিক দলের তাবেদারী ব্যতিরেকে দলমত নির্বিশেষে পুলিশি সেবা দেয়া হবে। এছাড়া নান্দাইলের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ হান্নান মাহমুদ, মোহাম্মদ এনামুল হক বাবুল, এবি সিদ্দিক খসরু, জালাল উদ্দিন মন্ডল, জহিরুল ইসলাম লিটন, শামছুজ্জামান বাবুল, বিল্লাল হোসেন প্রমুখ।

এসময় চুরি, ছিনতাই, জুয়া ও মাদকসহ সামাজিক অপরাধ কর্মকাণ্ড রোধে আইনের যথার্থ প্রয়োগসহ প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করার জন্য নবাগত ওসি মোহাম্মদ আনোয়ার হোসেনকে আহ্বান জানিয়েছেন সাংবাদিক শাহজাহান ফকির ও অন্যান্য সাংবাদিকগণ।

এসময় নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং