1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

কুলিয়ারচরে ২৮ কেজি গাঁজা ও দুটি পিকআপসহ তিনজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা ও দুটি পিকআপসহ তিন ব্যক্তিকেত গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার তিনজনের মধ্যে আকরাম হোসেন (২৫)  ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার পাঁচপাই এলাকার কামাল হোসেনের ছেলে, মো. সুমন মিয়া (২২) ত্রিশাল উপজেলার মল্লিকবাড়ি গুবিদিয়া এলাকার করিম মিয়ার ছেলে ও মো. রিয়াজ (২২) একই উপজেলার তালাবহর (তালাবর) এলাকার মৃত সফুর উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে কুরিয়ারচর উপজেলার রামদি বিএনপি কার্যালয়ের সামনে ভৈরব টু কিশোরগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের উপর থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) লুৎফা বেগম।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং