1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

বাজার কারসাজি ও কৃত্রিম সংকট রোধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান: যুক্ত বিবৃতিতে জেলা ক্যাব নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক।।  
  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

প্রচুর আমদানির পরও বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না কেন, জানতে চেয়েছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বাজারে নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে প্রশাসনকে জোরালো অভিযান পরিচালনার তাগিদও দিয়েছে সংগঠনটি।

 ‘ভ্যাট বৃদ্ধি, ডলার সংকট, মজুত নেই’- এমন বিভিন্ন অজুহাতে রমজানে নিত্যপণ্যের বাজারে কারসাজি ও কৃত্রিম সংকট বন্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার  জোর  দাবি করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (  ক্যাব),  কিশোরগন্জ জেলা কমিটি। 
ক্যাব , জেলা কমিটির  সভাপতি আলম সারোয়ার টিটু, কায’করী  সভাপতি  অ্যাডভোকেট মায়া ভৌমিক, সাধারণ সম্পাদক  মনোয়ার হোসাইন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আহমেদ ও কোষাধ্যক্ষ  মো: আসাদ এ বিষয়ে  এক যুক্ত  বিবৃতি দিয়েছেন। 
‘রমজান মাস সংযম ও নাজাতের মাস। অথচ একশ্রেণির অসাধু ব্যবসায়ী এ মাসে মজুতদারি, কারসাজি আর কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে অসহনীয় পরিবেশ তৈরি করেন। 

মানুষ কষ্টে আছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনকে কঠোর  পদক্ষেপ  নিতে  অনুরোধ জানায়।বিপুল আমদানির পরও বাজারে সয়াবিন তেল উধাও কেন, টাকা দিয়েও কেন তেল পাওয়া যাচ্ছে না?’ প্রশ্ন করেছেন জেলা ক্যাব নেতৃবৃন্দ।

ক্যাব   নেতৃবৃন্দ বলেন , ‘ব্যবসায়ীরা ভ্যাট বৃদ্ধি, আর্ন্তজাতিক বাজারে মূল্যবৃদ্ধি, ডলার ও এলসির সংকটসহ নানা অজুহাতে একবার বাজারে সয়াবিন তেলের সংকট, একবার পেয়াঁজ, একবার ডাল, আটা-ময়দা, এভাবে প্রতিটি পণ্যের সংকট তৈরি করে বাজারকে অস্থির করে রেখেছেন। গুটিকয়েক ব্যবসায়ীর অতি মুনাফা ও তাদের নিয়ন্ত্রণ করতে না পারায় তারা সরকারের সব অর্জন ম্লান করে দিচ্ছেন বলেও বিবৃতে উল্লেখ করা হয়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং