1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

হোসেনপুরে ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও 

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।। 
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে রেজিষ্ট্রেশন কেন্দ্র পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা। 

বুধবার, ১৯ ফেব্রুয়ারি দুপুরে হোসেনপুর পৌরসভার ৯টি ওয়ার্ড এ বাদপড়া ও নতুন ভোটারদের বায়োমেট্রিক কার্যক্রমের আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ওসমান গণির সভাপতিত্বে কেন্দ্র পরিদর্শন শেষে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা।

এসময় হোসেনপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার(ভূমি) ফরিদ- আল -সোহান, হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস, পৌরসভার দায়িত্ব সুপারভাইজার মিছবাহ উদ্দিন মানিক, লিয়াকত আলী খানসহ তথ্য সংগ্রহকারীগণ উপস্থিত ছিলেন।

এ বছর পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং