1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

নান্দাইলে ভূয়া লটারি টিকিট বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে “ অন্ধদের কল্যাণে এগিয়ে আসুন” বাংলাদেশ অন্ধ কল্যাণ সংস্থা লটারি-২০২৫-এ নামে ভূয়া লটারী বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান রাসেল আহম্মেদ নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

জানা গেছে, রাসেল আহম্মেদ ময়মনসিংহ জেলা সদরের এবাদুল হকের ছেলে। সকাল সাড়ে ১১টারদিকে নান্দাইল উপজেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সিএনজি চালিত অটোরিক্সাযোগে মাইকিং করে লটারির টিকিট বিক্রি করছিল। তাৎক্ষনিক স্থানীয়রা নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোছা. সারমিন সাত্তারকে সেলফোনে বিষয়টি জানালে তিনি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশ প্রদান করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান ঘটনাস্থলে পৌঁছে সমাজ সেবা অফিসে খোজঁ নিয়ে জানতে পারেন যে, ওই সংস্থা বা লটারির বিক্রির কোন অনুমোদন নেই। এসময় ভূয়া লটারির টিকিট বিক্রয়ের দায়ে রাসেল আহম্মেদকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে লটারি টিকিট বিক্রির ২ হাজার ৯০ টাকা এবং ১৯০টি লটারীর বই জব্দ করেন।

নান্দাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান বিডিচ্যানেলফোরকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং