1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ অপরাহ্ন

কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি, সভাপতি ফরিদ, সম্পাদক মুশফিক

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে অনলাইন টিভি চ্যানেল বিডিচ্যানেল ফোর ডট. কম এর প্রধান সম্পাদক আহমাদ ফরিদ সভাপতি পদে ও বণিক বার্তার জেলা প্রতিনিধি এস এম মুশফিকুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার, ২৫ জানুয়ারি বেলা ১১টায় কিশোরগঞ্জ প্রেস ক্লাব মিলানায়তনে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় সকলের সম্মতি ক্রমে দৈনিক খবরের জেলা প্রতিনিধি তারেক মিনহাজ কোরায়শী ছোটনকে সিনিয়র স-সভাপতি, দৈনিক যায়যায় দিনের জেলা প্রতিনিধি মো. আশরাফ আলীকে সহ-সভাপতি, দৈনিক আমার সংবাদ এর জেলা প্রতিনিধি ইমরান হোসেন ও দৈনিক আমার সংগ্রাম এর জেলা প্রতিনিধি মো. আল আমিনকে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক রূপালী বাংলাদেশ এর জেলা প্রতিনিধি রায়হান জামানকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক আমার সংবাদ এর হোসেনপুর প্রতিনিধি সঞ্জিত চন্দ্র শীলকে সহ-সাংগঠনিক সম্পাদক, দৈনিক আজকের আলোকিত সকাল এর জেলা প্রতিনিধি মাহবুব আলমকে অর্থ সম্পাদক, কলামিস্ট সাদেক আহমেদকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, বিডিচ্যানেল ফোর এর নিউজ এডিটর রিফাত ইসলামকে ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক, নিউজ প্রেজেন্টার মাহফুজা পলককে মহিলা বিষয়ক সম্পাদক, দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস এর জেলা প্রতিনিধি মো. রুবেলকে প্রচার ও প্রকাশনা সম্পাদক সম্পাদক, এশিয়ান টিভি ও দৈনিক আমার সংবাদ এর কটিয়াদী উপজেলা প্রতিনিনিধি মো. রফিকুল ইসলাম আরমানকে তথ্য ও গবেষণা সম্পাদক, বিডিচ্যানেল ফোর এর ব্যবস্থাপনা সম্পাদক আবু বাক্কার সিদ্দিক মিলনকে আইন বিষয়ক সম্পাদক, বিডিচ্যানেল ফোর এর সিটি রিপোর্টার আতাউল হাসান দিনারকে দফতর সম্পাদক, দৈনিক আমার সংগ্রাম এর ময়মনসিংহ বিভাগীয় প্রধান মাওলানা শ ম সানজিদুল হককে ধর্ম বিষয়ক সম্পাদক, দৈনিক ভোরের চেতনা এর করিমগঞ্জ প্রতিনিধি মো. ইমনকে বন, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, দৈনিক প্রতিদিনের কাগজ এর জেলা প্রতিনিধি দিলোয়ার হোসেন নানককে সমাজসেবা বিষয়ক সম্পাদক ও দৈনিক আমার সংবাদ এর বিশেষ প্রতিনিধি আশরাফুল ইসলাম তুষার, দৈনিক নয়াদিগন্ত এর কুলিয়ারচর প্রতিনিধি মুহাম্মদ কাইসার হামিদ, দৈনিক খোলা কাগজ এর কটিয়াদী প্রতিনিধি শাহরিয়ার সুলতান প্রিন্স, আমার বার্তা এর কটিয়াদী প্রতিনিধি জাহিদুল ইসলাম, দৈনিক ব্রহ্মপুত্র একপ্রেস এর ফটো সাংবাদিক মো. ফেরদৌস খান, আমার সংগ্রাম এর সদর প্রতিনিধি ফজলে এলাহী সজিব ও বিডিচ্যানেল ফোর এর সম্পাদক আহমাদ রিফাত সিজানকে সদস্য করে ২০২৫-২৬ সালের কার্যকরী কমিটি নির্বাচন করা হয়।   

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং