1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

হোসেনপুরে দিশারী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

হোসেনপুর, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ।। 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে আর্থ মানবতার সেবায় নিয়োজিত ‘দিশারী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার, ২১ জানুয়ারি দুপুরে উপজেলার আশুতিয়া নতুন বাজারে এসব বিতরণের আয়োজন করা হয়।

দিশারী উন্নয়ন সংস্থার সভাপতি ও স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবুল হাসিম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বণ তুলে দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মোফাজ্জল হক, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন,বিএনপির যুগ্ম আহবায়ক  আ ফ ম জহির উদ্দিন মাষ্টার ,সেলিম মাহবুব সবুজ,কামরুজ্জামান খান, সুপার মাওলানা লিয়াকত আলী, শাহেদল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন গোলাপ, দিশারী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদা বেগম পান্না, ইউপি সদস্য সাইফুল ইসলাম খোকন,উপজেলা ছাত্রদলের আহবায়ক এনামুল হক, কবি মাজহারুল ইসলাম সুজন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং