1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

নান্দাইলে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার, ১ জানুয়ারি বিকালে বিএনপি নেতা বিগ্রেডিয়ার জেনারেল অব: শামসুল ইসলাম শামস সূর্য্য ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য, সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মেয়র পিকুলের বাসভবনের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিুজল ইসলাম পিকুল, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূইয়া বিপ্লব, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক  পল্লব রায়, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আকরাম হোসেন ফেরদৌস, এমদাদুল হক, ছাত্রদল নেতা ফাহাদ আহম্মেদ, মাজহারুল হক, শওকতুল ইসলা তুষার, সোহরাব হোসেন দুর্জয়, হাসান মাহমুদ হৃদয়, দেলোয়ার হোসেন, মেহেদী হাসান আরিফ, সালমান আহম্মেদ, হীরা মিয়া ও মোমিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং