1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন

সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা ডিসিকে সরালো ডিএমপি

Seejan Ahmed
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে সরিয়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ গণমাধ্যমে তা প্রকাশ করা হয়েছে।
রবিবার, ২৯ ডিসেম্বর ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অফিস আদেশ জারির মাধ্যমে তাকে বদলি করা হয়। তাকে ডিএমপির পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। ওই আদেশে উপ-পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং