1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনে ত্রিশালে মানববন্ধন কর্মসূচি 

মো. মনির হোসেন,স্টাফ রিপোর্টার, ত্রিশাল,ময়মনসিংহ।। 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

 

সকল ক্যাডারের সমতা ও কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠনের দাবিতে, ময়মনসিংহের ত্রিশালে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে এ মানব বন্ধন করেন উপজেলা পর্যায়ের ২৫টি ক্যাডারের বিসিএস কর্মকর্তাগণ। কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়, উপ-সচিব পদে সকল কোটার অবসান ও জনবান্ধব সিভিল সার্ভিসের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সরকার সমাজ উন্নয়নে অংশীজন হিসেবে দায়িত্ব সঠিকভাবে পালন করতে আমাদের ন্যায্য দাবি ও কর্মসূচি সমূহ মেনে নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তা বাস্তবায়ন করবে।

মানববন্ধনে অংশ নেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. নাজনীন সুলতানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তানিয়া রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সামসুজ্জামান মাসুম, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ হাম্মিম জাহান, ভেটেনারী সার্জন ডা. এমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. তানভীর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং