
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিনামূল্যে কৃষক-কৃষাণীদের মধ্যে বিভিন্ন রকম কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।ফ্রি প প্রকল্প এবং অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২২০ জন কৃষকের এইসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
রবিবার, ২২ ডিসেম্বর দুপুর ১২ টায় করিমগঞ্জ উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে কৃষি উপকরণ বিতরণ করা হয়। করিমগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুকশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল মজিদ,মো:সাইফুল ইসলাম,মইনুল হোসেনসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কৃষক -কৃষাণীরা উপস্থিত ছিলেন।
বিতরণ করা কৃষি উপকরণ মধ্যে রয়েছে -বীজ,চারা,জৈব সার,নেট,বীজ সংরক্ষণ পাত্র,ঝাঁঝরি ও সাইনবোর্ড।
অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার কৃষক -কৃষাণীদের মধ্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।
Leave a Reply