1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

হোসেনপুর পৌর আ.লীগ সাধারণ সম্পাদক মোবারিছ গ্রেফতার

স্টাফ রিপোর্টার,  হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিছকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার, ১১ ডিসেম্বর রাত পৌনে ১টার দিকে জেলার হোসেনপুর পৌরসভার ঢেকিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতেই তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতার মোবারিছ হোসেনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি পৌরসভার ঢেকিয়া এলাকার বাসিন্দা।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বিডিচ্যানেল ফোরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে মোবারিছকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং