1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

ত্রিশালে লগি বৈঠার হামলায় জড়িতদের বিচার দাবিতে জামায়াতের আলোচনা সভা

মো. মনির হোসেন স্টাফ রিপোর্টার, ত্রিশাল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

 

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লগি-বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় বিচারের দাবি ও শহীদদের স্মরণে  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ২৮ অক্টোবর বিকেলে ত্রিশাল আব্বাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে  বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল পৌর শাখার আয়োজনে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল উপজেলা শাখার আমীর মাওলানা আ.ন.ম আব্দুল্লাহীল বাকী নোমান।

পৌর জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌর এইচ আর ডি সম্পাদক গোলাম মোস্তফার  সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শামীম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কামারুজ্জামান শাকিল, সাবেক পৌর আমীর এনামুল হক, ইসলামী একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন,সাবেক পৌর আমীর নজরুল ইসলাম বাবুল,আমিরুল ইসলাম, বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, ত্রিশাল থানা ছাত্র শিবিরের সভাপতি নাজমুল হাসান, সেক্রেটারি ইব্রাহিম খলিল, পৌর ছাত্র শিবিরের সভাপতি শাওন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং