
বাঁচানো গেলোনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর পল্টন থানা আওয়ামী লীগের অফিসের সামনে গুলিবিদ্ধ কিশোরগঞ্জের বাজিতপুরের সেই রমজান মিয়াকে (২৪)।
বুধবার, ৯ অক্টোবর বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
গুলিবিদ্ধ হয়ে নিহত রমজান মিয়া বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের মো. জামাল উদ্দিনের ছেলে।
রমজান মিয়া গত ৫অগাস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর পল্টন থানা আওয়ামী লীগের অফিসের সামনে মাথায় গুলিবিদ্ধ হন।
নিহত রমজান কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের জামাল উদ্দিনের ছেলে।
Leave a Reply