
কিশোরগঞ্জের করিমগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার, ১৬ অগাস্ট রাত দুইটার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
জয়কা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বিডিচ্যানেল ফোরকে এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ২ টার দিকে মাছ ধরতে গিয়েছিলেন কাঞ্চন ও আলী আকবর মাছ ধরতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তারা দুইজন মারা যান ও ৩ জন আহত হন।
নিহতদের মধ্যে কাঞ্চন(৩৫) করিমগঞ্জ উপজেলার উত্তর কলাবাগ গ্রামের মাহম্মদ আলীর ছেলে ও আলী আকবর (৪০) একই গ্রামের আবুল কাশেমের ছেলে।
Leave a Reply