1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

কুলিয়ারচরে আরইআরএমপি-৩ প্রকল্পের নারীকর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণ

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর ,কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

রবিবার, ৭জুলাই উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কুলিয়ারচর অফিসের আয়োজনে চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম। 

এ সময় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মো. কবির হোসেন ও সার্ভেয়ার (এলজিইডি) মো. মোখলেছুর রহমানসহ প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হিসাবরক্ষক (এলজিইডি) মো. সোহরাওয়ার্দী। এসময় উপজেলার ৬ টি ইউনিয়নের ৬০ জন নারী কর্মীর মাঝে প্রায় ৭২ লাখ টাকার চেক ও সনদপত্র বিতরণ করেন অতিথিগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং