1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

কিডনি রোগে আক্রান্ত রিকশাচালক সিরাজুলকে বাঁচাতে সাহায্যের আবেদন

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৩৯৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে কিডনি রোগে আক্রান্ত হতদরিদ্র রিকশাচালক সিরাজুল(৪২) ইসলাম অর্থসংকটে চিকিৎসা করাতে পারছেন না। 

তিনি উপজেলার ৪ নম্বর আড়াইবাড়িয়া ইউনিয়নের পশ্চিম ধনকুড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। 

জানা যায়, তিনি জমি-জমা বিক্রি করে এতোদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিন্তু অর্থাভাবে সেখানে চিকিৎসা চালাতে ব্যর্থ হয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। 

সিরাজুলের পিতা সুলতান মিয়া জানান,রিকশা চালিয়ে এতোদিন তার সংসার ভালোই চলছিলো কিন্তু কিডনিতে সমস্যা হওয়ার পর রিকশা চালাতে পারছে না সিরাজুল। ফলে পরিবার-পরিজন নিয়ে খুবই কষ্টে দিনাতিপাত করছে। তাছাড়া ব্যয়বহুল এ রোগের চিকিৎসা করানোর মতো টাকা পয়সাও পরিবারের কাছে নেই। 

তাই ছেলের সুচিকিৎসার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার। সাহায্য পাঠাতে সিরাজুলের বিকাশ একাউন্ট নম্বর (পার্সোনাল) ০১৭৩৫-৪৮৯৯৫৪ এবং নগদ একাউন্ট নম্বর ০১৭৯৬-৮৬৫২৭১ (পার্সোনাল)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং