1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ-পরিকল্পনা মন্ত্রী

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৩৪০ বার পড়া হয়েছে

 

পরিকল্পনা মন্ত্রী ও নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মেজর জেনারেল (অব:) আব্দুস সালাম এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অর্থনীতিতে এগুচ্ছে দেশ। বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। আমরা আশাবাদী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ২০৩১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হবো এবং আগামী ৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে উচ্চ আয়ের দেশে পরিগণিত হবো ইনশাল্লাহ।

রবিবার, ২৩ জুন বিকাল ৪টায় ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এছাড়া তিনি আরও বলেন, বিশ্বের দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হয়েছে। তা একমাত্র বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। তাঁর সফল নেতৃত্বের কারণেই বাংলাদেশের নির্বাচন সুষ্ঠ হয়েছে। দেশকে উন্নত আয়ের দেশে পরিণত করতে দলের নেতাকর্মী ও জনগণকে সবসময় আওয়ামীলীগ সরকারের পাশে থাকার আহ্বান জানান। 

নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম শাহান ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণুর যৌথ সঞ্চালনায় ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও আওয়ামী জনতা স্বতঃস্ফূর্তভাবে র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

 এছাড়া আরো বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক রাশ মোহন শাহান, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আসাদুজ্জামান নয়ন, শ্রমিকলীগের আহ্বায়ক নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল আলম রাসেল, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম তামান্না, খারুয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত মিন্টু প্রমুখ।

এসময় মন্ত্রীর পিএস উপসচিব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, মন্ত্রীর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, মন্ত্রীর জ্যেষ্ঠ কন্যা ও ব্যক্তিগত রাজনৈতিক সহকারী ওয়াহিদা হোসেন রূপা, মন্ত্রীর এপিএস আবু নছর ভূইয়া মাসুক, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল মালেক চৌধুরী স্বপনসহ দলীয় নেতাকর্মী ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং