1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৯, বাস আটক

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৩৭৩ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মাসুদ মিয়া (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া শিশু সহ আরো ৯ জন নারী-পুরুষ গুরুতর আহত হয়েছেন।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ।

এ ঘটনায় যাতায়াত প্রা: লি: এর ঢাকা মেট্রো-ব ১১-৭১৭১  বাসটি আটক হলেও বাসের চালক পলাতক রয়েছে।

শুক্রবার, ১৪ জুন সকাল ১১টার দিকে নান্দাইল চৌরাস্তা টু কেন্দুয়া রোডের দক্ষিণ বাশঁহাটির বুটান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ সার্ভিস উপলক্ষ্যে কেন্দুয়া টু ঢাকাগামী যাতায়াত বাসটি বিপরীতমুখী দুইটি ইজিবাইককে সরাসরি চাপা দিলে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে করে ঘটনাস্থলে ৩ জন শিশু, ৩ জন মহিলা ও ৪ জন পুরুষ গুরুতর আহত হয়। এছাড়াও ইজিবাইক চালকসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছে। পরে স্থানীয় লোকজন আহতদেরকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এতে পা বিচ্ছিন্ন হওয়া গুরুতর আহত কেন্দুয়া উপজেলার মাসুদ মিয়া (৪০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ বিডিচ্যানেলফোরকে বিষয়টি নিশ্চিত করেন।

আহতদের মধ্যে আলআমিন (৩৫) ও তাঁর পুত্র সন্তান চাঁদ (১০) নান্দাইল উপজেলার ফুরবাড়ীয়া গ্রামের বাসিন্দা। আহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই খবর পেয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী কলেজ সাগর আহম্মেদ বলেন, এ দূর্ঘটনার জন্য দায়ী ওই যাতায়াত বাসের চালক। তার তাড়াহুড়ার কারণেই এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সাথেই সাথেই বাস চালক সুকৌশলে পালিয়ে যান।

এ বিষয়ে অফিসার ইনচার্জ আবদুল মজিদ বলেন, আহতদেরকে মমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া বাস চালককে ঘটনাস্থলে না পেলেও বাসটি আটক করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং