1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

কিশোরগঞ্জে লিড কৃষি ব্যাংকের প্রকাশ্যে ঋণ বিতরণ

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে ফাইন্যান্সিয়াল ইনক্লুশান ডিপার্টমেন্টের আওতায় বাংলাদেশ কৃষি ব্যাংকের লিড ব্যাংক পদ্ধতিতে নিম্ন আয়ের হিসাবধারীদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার, ২৮ জুলাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি মিলনায়তনে আয়োজিত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যস্থাপক জামিল আহমেদ।

বাংলাদেশ কৃষি ব্যাংকের (লিড ব্যাংক) কিশোরগঞ্জের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যথাক্রমে সোনালী ব্যাংক পিএলসি কিশোরগঞ্জ প্রিন্সিপাল অফিসের উপমহাব্যবস্থাপক দিলীপ কুমার পাল, রূপালী ব্যাংক পিএলসি কিশোরগঞ্জের উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, অগ্রণী ব্যাংক  পিএলসি কিশোরগঞ্জ অঞ্চল প্রধান মোবারক হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক খোন্দকার রফিকুল ইসলাম ও বাংলাদেশ কৃষি ব্যাংক

ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. গোলাম তৌহিদ।

অনুষ্ঠানে দশ, পঞ্চাশ ও একশ’ হিসাবধারী প্রান্তিক, ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত সরকারের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কিশোরগঞ্জের মোট ৬৮ জনের মাঝে ৯০ লাখ  টাকার চেক বিতরণ করা হযেছে।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক (লিড ব্যাংক) কিশোরগঞ্জ মুখ্য আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক আনোয়ার হোসাইন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং