1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

ইটনা পূর্বগ্রাম শান্তিপুর ও দারিগাপুরের  রাস্তাটির বেহাল দশা চরমে

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে

 

কিশোগঞ্জ জেলার ইটনা উপজেলা সদর পূর্বগ্রাম শান্তিপুর ও দারিগাপুরে চলাচলে একমাত্র রাস্তাটি বেহাল দশা চরম আকার ধারণ করছে। একটু বৃষ্টিতেই  দুই মহল্লার রাস্তাটি বৃষ্টির পানি নেমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে করে এলাকার কয়েক হাজার মানুষের চলাচলে নেমে আসে এক চরম দুর্ভোগ।

স্কুল, কলেজ, হাসপাতাল ও ইটনা বাজারে যাওয়ার এই রাস্তাটি কাদা পানিতে একাকার হয়ে পড়ে। শান্তিপুরের মোঃ আলমগীর হোসেন বলেন, রাস্তাটির জন্য আমরা খুব কষ্ট করছি।  ইটনা সদর ইউনিয়ন পরিষদের সদস্য রসুল মিয়া বলেন, এ রাস্তাটির জন্য এলাকার মানুষকে খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাঁচা এই রাস্তাটি পাকা হলে এই এলাকাসহ আশপাশের এলাকার মানুষের  কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। তাই দূত রাস্তাটি পাকা করণের দাবি জানিয়েছেন এই এলাকার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং