1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা

হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার, তাড়াইল, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে পদযাত্রা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ২৭ জুলাই বেলা তিনটায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা শেষে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএনজি স্টেশনের খালি জায়গায় সংক্ষিপ্ত সভায় জাতীয় ও স্থানীয় নেতাকর্মীরা মিলিত হন।

জুলাই জাগরণ পদযাত্রায় উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও জেলা উপজেলা পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সভায় উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থান ঘিরে মানুষের যে আশা-আকাঙ্ক্ষা ছিল, তার অনেক কিছুই এখনো বাস্তবায়িত হয়নি। শিক্ষার্থীদের চাকরিতে বৈষম্য দূর করা এবং সুযোগের সমতা নিশ্চিতের দাবি পূরণ হয়নি বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে এবং বর্তমান বিএনপি সরকারও জুলাইয়ের চেতনা ও গণমানুষের প্রত্যাশা বাস্তবায়নের ক্ষেত্রে অবহেলা করছে। গণভোটে জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিলেও জাতীয় সংসদে সেই সনদকে অবজ্ঞা ও কটূক্তি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের অপূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি এবং জুলাইকে ভুলিয়ে দেয়ার অপচেষ্টার প্রতিবাদ জানাতেই তাদের ‘জুলাই গণজাগরণ’ কর্মসূচি। তার দাবি, রাজনৈতিক মহল ও আমলাতন্ত্রের একটি অংশ জুলাইয়ের গণঅভ্যুত্থানকে মানুষের স্মৃতি থেকে মুছে দেয়ার চেষ্টা করলেও তা সফল হয়নি। তিনি আরও বলেন, বাংলাদেশের জুলাই আন্দোলনের প্রেরণায় নেপাল ও ভারতের বিভিন্ন স্থানেও শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। এছাড়া কিশোরগঞ্জের তিনটি উপজেলায় আয়োজিত এই পদযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের সঙ্গে মতবিনিময় এবং দলীয় কার্যক্রম তুলে ধরা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি’র) কিশোরগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইকরাম হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক শেখ খাইরুল কবির, সদস্য সচিব আরিফুর রহমান বাবু, ফয়সাল প্রিন্সসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং