1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

তাড়াইলে অফিসে তালা দেয়ার অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি

 স্টাফ রিপোর্টার,তাড়াইল, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ইছাপশর-বেলংকা গ্রামে একটি অফিসে অনধিকার প্রবেশ করে তালা ভেঙে নতুন তালা লাগানো এবং প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই তাড়াইল থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ইছাপশর গ্রামের বাসিন্দা ও ইসলাহুল মুসলিমীন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখার সমন্বয়ক মো. আবু তাহের (৬৫) এ অভিযোগ করেন।

অভিযোগে তিনি তার সহোদর ভাই মো. আবু সাঈদ নিজামী (৫৩) এবং ভাতিজা আলী হোসেন (৩১)কে অভিযুক্ত করেছেন।

লিখিত অভিযোগে আবু তাহের উল্লেখ করেন, তিনি ২০০৮ সাল থেকে ইছাপশর-বেলংকা গ্রামে অবস্থিত জামিয়াতুল ইসলাম আল মাদানিয়া মাদরাসার নিচতলায় সংগঠনের অফিস পরিচালনা করে আসছেন।

 জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে গত ১৫ জুলাই সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা তার অফিসে প্রবেশ করে আগের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেয়। এ সময় অফিসের ভেতরে তার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, পারিবারিক ও অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং কিছু নগদ অর্থ ছিল বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, পরে অফিস খোলার চেষ্টা করলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেয়। এতে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন এবং ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা প্রকাশ করেন।

এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করলে তারা তাকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তাড়াইল থানায় অভিযোগটি জমা দেয়া হয়েছে। অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন করেছেন অভিযোগকারী।

তবে অভিযোগে উল্লিখিত বিষয়গুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ইছাপশর গ্রামের বাসিন্দা ও ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা শাখার সমন্বয়ক মো. আবু তাহেরের অফিসে তালা দেয়ায় বিষয়ে লিখিত অভিযোগটি পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয়  আইনগত ব্যবস্থা  নেয়া হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং