1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

ইটনায় ১ হাজার ৪ শ’ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ

ইটনা (কিশোরগঞ্জ)প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ৪ শ’ জন কৃষকের মাঝে রোপা আমন ধান, মাঠে সবজি চাষের জন্য বীজ ও রাসায়নিক সার বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার, ৯ জুলাই সকাল ১১ টায় ইটনা উপজেলা নির্বাহী  অফিসার মাখন চন্দ্র সূত্রধর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বীজ ও সার বিতরণ করেন।

কর্মসূচির আওতায় প্রতিজন রোপা আমন চাষি  ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, সবজি চাষিদের প্রতিজন ১০ ধরণের সবজি বীজ,  ১৫ কেজি ডি এ পি সার এবং ১৫ কেজি এমও পি সার প্রনোদনা বাবদ পান ।

ইটনা উপজেলা কৃষি অফিসার বিজয় কুমার হালদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলমগীর হোসেন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক পলাশ রহমানসহ উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকগণ এসময় উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং