
কিশোরগঞ্জের বাজিতপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় তদন্তে প্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ও র্যাব-১ সিপিসি-১ উত্তরা ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল।
সোমবার, ২৭ জুলাই বেলা সাড়ে ৩টার কিছু পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে নূর ইসলাম ওরফে নুইরা ডাকাতকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
এজাহারের বিবরণে জানা যায়, বাদি বাজিতপুর উপজেলার ঘাগটিয়া এলাকার প্রবাসী মো. কফিল উদ্দিনের স্ত্রী মোছা. তানিয়া বেগম (৩৯) চলতি বছরের গত ২৮ এপ্রিল সন্তানদের নিয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়লে গভীর রাতে একদল সশস্ত্র অজ্ঞাতনামা অপরাধী মুখে কালো কাপড় বেঁধে বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে এবং গুরুতর আঘাতের মাধ্যমে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। এই ঘটনায় তিনি বাজিতপুর থানায় বাদি মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত আসামি মো. নুর ইসলাম ওরফে নুইরা ডাকাতকে গ্রেফতার করে।
গ্রেফতার অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply