1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

নান্দাইলে কুকুরের কামড়ে একজনের মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে কুকুরের কামড়ে মোহাম্মদ আজিজুল হক (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার,১৯মে ভোরে নান্দাইল পৌরসভার আচারগাঁও ব্রিজ সংলগ্ন বাইপাস রোডে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মোহাম্মদ আজিজুল হক শেরপুর ইউনিয়নের ছফির উদ্দিনের পুত্র। তিনি ঔষধ কোম্পানিতে চাকরি করতেন ও চাকুরি সুবাদে নান্দাইলে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। স্থানীয় মসজিদে ফজরের নামাজ আদায় শেষে বাসা ফেরার পথে হঠাৎই একাধিক পাগলা কুকুর তার পথ রোধ করে তার উপর ঝাপিয়ে পড়ে। এসময় কুকুরের আক্রমণে তাঁর দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়। এমনকি তাঁর পেটের নারিভুরি বের হয়ে যায়। ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।

খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই দু:খজনক। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং