1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

মিঠামইন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, থানায় অভিযোগ

মিঠামইন থেকে ফিরে ইটনা (কিশোরগঞ্জ প্রতিনিধি)।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৩৮৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের মুশুরিয়া গ্রামের সুরাপের বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র  হামলা করেছে পার্শবতী গোপালপুর গ্রামের কুদ্দুস মিয়ার লোকজন।

রবিবার, ৭ এপ্রিল বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ৭ এপ্রিল বিকেল ৫ টায় অটো ভাড়া নিয়ে কথা কাটাকাটির মত তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঘটনার সুত্রপাত ঘটে এবং কদ্দুস মিয়ার লোকজন সুরাপ মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ঘর ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকা নিয়ে যায়।

এ ঘটনায় সুরাপ মিয়া গ্রুপের  নুরু মিয়া, মোজ্জাকির, আলাউদ্দিন, শামীম,  মোজাহিদ,  তোফাজ্জল, হেপি আক্তার, বিপাশা ও নাজমা আক্তারসহ মোট ৯ জন আহত হন।

পরে সুরাপ মিয়া বাদী হয়ে ৮ এপ্রিল বিকেলে মিঠামইন থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

এ বিষয়ে মিঠামইন থানার অফিসার ইনচার্জ আহসান হাবিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, সুরাপ মিয়া বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। তদন্ত পূর্বক আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং