1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় জাতীয় গণহত্যা দিবস পালিত 

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৩৩৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলায় জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার, ২৫ মার্চ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের  সম্মেলন কক্ষে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন,পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ , উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, পাকুন্দিয়া থানার ওসি মো: আসাদুজ্জামান টিটু ,  হোসেন্দী ইউপির চেয়ারম্যান মো. হাদিউল ইসলাম হাদি  নারান্দী ইউপির চেয়ারম্যান ভিপি মো. মসুলেয় উদ্দিন, , সুখিয়া ইউপির চেয়ারম্যান মো. আব্দুল হামিদ টিটু, পাটুয়াভাঙ্গা ইউপির চেয়ারম্যান এমদাদুল হক জুটন , চণ্ডিপাশা ইউপির চেয়ারম্যান মো. শামছু উদ্দিন প্রমূখ।

এসময় বক্তাগণ ১৯৭১ সালের ২৫ মার্চ ভয়াল রাতের গণহত্যার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। পরে শহীদ বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং