1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৯ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নয় বছর বয়সের শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬০ বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

সোমবার, ১২ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়নের নারানাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নুর মোহাম্মদ (৬০) একই গ্রামের মৃত আনসার আলীর ছেলে। ব্যক্তি জীবনে নুর মোহাম্মদ দুই ছেলে ও এক মেয়ের জনক।

জানা যায়, ঘটনার দিন ওই গ্রামের শারীরিক প্রতিবন্ধী শিশু (৯) নুর মোহাম্মদের ঘরে টেলিভিশন দেখতে যায়। এ সুযোগে প্রতিবেশি দাদা নুর মোহাম্মদ ঘরের দরজা বন্ধ করে ওই শিশুকে ধর্ষণ চেষ্টা করলে শিশুটি চিৎকার দেয়। চিৎকার শুনে শিশুর চাচি দৌড়ে গিয়ে শিশুকে উদ্ধার করে। এ সময় প্রতিবেশীরা এসে নুর মোহাম্মদকে ঘরে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ অভিযুক্ত নুর মোহাম্মদকে আটক করে থানায় নিয়ে আসে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে নুর মোহাম্মদ নামের এক বৃদ্ধকে আটক করা হয়েছে। ভিকটিমকে জবানবন্দির জন্য থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং