1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

নান্দাইলে জনতা ব্যাংক সরানোর পাঁয়তারা, এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী নান্দাইল রোড বাজার থেকে জনতা ব্যাংক পিএলসি শাখাটি অন্যত্র স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এলাকা।

বুধবার, ২৯ জুলাই সকাল সাড়ে ১১টায় ব্যাংক কার্যালয়ের সামনে এই হঠকারী সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিশাল মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ী ও স্থানীয় গ্রাহকরা।

মানবাধিকার সংগঠক ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে এবং শফিকুল ইসলাম রিপন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আলী আসলাম ভূইয়া, বাহা উদ্দিন বাক্কী, সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম বাবুল, যুবদল নেতা ইমামুল হক চন্দন, ইউপি সদস্য গোলাপ মিয়া, সাবেক ইউপি সদস্য সামসুদ্দিন, ব্যবসায়ী খোরশেদ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এই শাখাটি দীর্ঘ ৪৩ বছর ধরে অত্যন্ত সুনামের সঙ্গে সেবা দিয়ে আসছে। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি না থাকলেও একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থে ব্যাংকটি সরিয়ে নেয়ার ষড়যন্ত্র করছে। ব্যাংকটি স্থানান্তরিত হলে স্থানীয় ব্যবসায়ী, তিনটি এনজিও প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়বেন। এলাকাবাসী ব্যাংকটি বর্তমান স্থানেই বহাল রাখার দাবি জানান, অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। প্রতিবাদ সভা শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ বিষয়ে জনতা ব্যাংক নান্দাইল বাজার শাখার ব্যবস্থাপক মো. জিয়াউর রহমান জানান, মূলত ব্যাংকের ভলিউম বৃদ্ধি ও আধুনিকায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্থানান্তরের বিষয়টি যাচাই-বাছাই করছেন। তবে গ্রাহকদের স্বার্থ বিবেচনা করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং