1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

পাকুন্দিয়ায় বজ্রপাতে কৃষক নিহত 

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধানক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে শফিকুল ইসলাম (৩০) নামে এক কৃষকের  মৃত্যু হয়েছে।

বুধবার,২৯ জুলাই  বিকেলে  উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত শফিকুল  ইসলাম পাকুন্দিয়া উপজেলার চরপলাশ  গ্রামের সাধুরবাড়ির আ. রাজ্জাকের ছেলে। 

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে নিজের ধানি জমিতে ধানের চারাগাছ রোপণ করতে যান। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম মারা যান। 

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বজ্রপাতে শফিকুল ইসলামের মৃত্যু তথ্যটি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং