কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধানক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে শফিকুল ইসলাম (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার,২৯ জুলাই বিকেলে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম পাকুন্দিয়া উপজেলার চরপলাশ গ্রামের সাধুরবাড়ির আ. রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে নিজের ধানি জমিতে ধানের চারাগাছ রোপণ করতে যান। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম মারা যান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বজ্রপাতে শফিকুল ইসলামের মৃত্যু তথ্যটি নিশ্চিত করেছেন।